এনএমডিসি-তে ৫৯ জুনিয়র ইঞ্জিনিয়ার NMDC

এনএমডিসি-তে ৫৯ জুনিয়র ইঞ্জিনিয়ার

এনএমডিসি-তে ৫৯ জুনিয়র ইঞ্জিনিয়ার


জুনিয়র ইঞ্জিনিয়ার (মাইনিং) পদে ৫৯ জনকে নেবে এনএমডিসি (ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন)। এটি কেন্দ্রীয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে সর্বাধিক ৩ বছরের চুক্তিতে। প্রথমে ১ মাসের ট্রেনিং। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 04/2026.

শূন্যপদের বিন্যাস:  মোট শূন্যপদ ৫৯টি (সাধারণ ২৭, তফসিলি জাতি ৮, তফসিলি উপজাতি ৪, ওবিসি ১৫, আর্থিক ভাবে অনগ্রসর ৫)।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান ৫৯টি (সাধারণ ২৭, তফসিলি জাতি ৮. তফসিলি উপজাতি ৪, ওবিসি ১৫, আর্থিক ভাবে অনগ্রসর ৫)। থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা। ধাতু উত্তোলনের খনিতে কাজের জন্য ফোরম্যানস কম্পিটেন্সি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।

বয়স: ৬-৫-২০২৬ তারিখে ৫০বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫. ওবিসিরা ৩ বছর এবং দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন।

বেতন: নির্দিষ্ট মাসিক ৬০,০০০ টাকা।প্রার্থী বাছাই করা হবে সুপারভাইজরি স্কিল অ্যাসেসমেন্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.nmdc.co.in দরখাস্ত করা যাবে ৬ মে পর্যন্ত। প্রার্থীর চালু ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ফটো, সই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট-সহ যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে ২৫০ টাকা। ফি জমা দেওয়া যাবে ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে।

তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবে না।

দরখাস্ত যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করবেন। ফি রিসিট-সহ পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে প্রয়োজন হবে।

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

Post a Comment

0 Comments