ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরির ব্যবসা খুবই লাভজনক
ইউজ অ্যান্ড থ্রো পেনের বাজার সব সময়ই চড়া। সাবলীল লেখা, কালি ভরার ঝামেলাহীন এই পেন বাড়িতেই বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করতে পারেন। দরকার ছোট আকারের কয়েকটি মেশিনের। উৎপাদিত পেন সরাসরি জোগান দিতে পারেন স্টেশনারি দোকান, অফিস-আদালত, স্কুল-কলেজে।
পেন আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে। খাগের কলম, কালির কলম, ডট পেনের যুগ পার হয়ে এখন আমরা এমন একটা যুগে বাস করছি যখন পেনে কালি বা রিফিল ভরারই কোনও ঝঞ্ঝাট নেই। কলমের আয়ু ফুরিয়ে গেলে, সেটিকে ফেলে দিয়ে নতুন একটি কলম কিনে নিলেই হয়। দামও রিফিলের দামের প্রায় সমান, এমনকী অনেক সময় কম। চলতি কথায় এই পেনকে আমরা বলি ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার করো, ফেলে দাও, নতুন আরেকটি কেনো।
স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাসনোট নেওয়া থেকে পরীক্ষা দেওয়া- সব ক্ষেত্রেই ইউজ অ্যান্ড থ্রো পেনের চাহিদা খুব বেশি। এছাড়াও অফিস, আদালত, ব্যাঙ্ক, দোকানপাট, বাজারহাট, ডাক্তার বা উকিলের চেম্বার, সর্বত্রই সচরাচর এই ধরনের পেন দেখা যায়। দাম কম, কালি ভরার সমস্যা নেই, বেশি দিন চলে এবং লেখাও সাবলীল মূলত এই চার কারণেই ইউজ অ্যান্ড থ্রো পেন এত বড় বাজার পেয়েছে।
বাড়িতে বসেই বাণিজ্যিক ভাবে ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরি করা যায়। চাহিদা বেশি থাকায় পেনের মান ভালো হলে বাজারও পাওয়া যায় সহজে।
উৎপাদিত পেন জোগান দেওয়া যায় স্টেশনারি জিনিসের দোকানে, অর্ডার সাপ্লায়ারদের কাছে। নিজেও সরাসরি স্কুল-কলেজ-অফিস-আদালতে এই পেন সাপ্লাই করতে পারেন। ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরির জন্য খুব বড় জায়গার দরকার নেই। মেশিনের আকারও খুব বড় নয়। বেশি কর্মী রাখারও প্রয়োজন হয় না।
ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরির মেশিন
ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরি করতে ছোট আকারের মোট পাঁচটি মেশিন লাগে। এর মধ্যে রয়েছে রিফিলের মুখে গার্ড লাগানোর জন্য দু'টি মেশিন, ভাইব্রেটর মেশিন, নোডাল মেশিন এবং কালি ভরার মেশিন। পাঁচটি মেশিনের একত্রে দাম পড়বে প্রায় ১৫ হাজার টাকা। এই মেশিনটি ম্যানুয়াল। এই সব মেশিনের সাহায্যে বল পেন তৈরি হয়ে গেলে পেনের গায়ে প্রস্তুতকারী সংস্থার নাম লেখার জন্য আরও একটি মেশিন প্রয়োজন। নাম লেখার মেশিন আলাদা কিনতে হবে।
ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরির অটোমেটিক মেশিনের দাম প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এই মেশিনে এক মিনিটে ১০০ থেকে ১২০টি পেন তৈরি হতে পারে।
এখানে উল্লেখ্য, বিভিন্ন কালির বল পেন তৈরির জন্য বিভিন্ন মেশিনের প্রয়োজন পড়ে না। কালির রিফিল বদলে দিলেই হয়। পেনের নিবের উপর নির্ভর করে পেনের সরু ও মোটা দাগ। বিভিন্ন নিবের জন্যও আলাদা মেশিনের দরকার | পড়ে না। কলকাতার বড়বাজার অঞ্চলে সস্তায় উপকরণ কিনতে পাওয়া যায়। এছাড়া অনলাইনও কিনতে পারেন।
মেশিন কেনার জন্য যোগাযোগ: ভারত মেশিন টুলস ইন্ডাস্ট্রি, ৬১, গণেশচন
অ্যাভিনিউ, কলকাতা-৭০০ ০১৩, ফোন: (০৩৩) ২২৩৬-৮০১৫, ৯৪৩২৪ ২২০৮৬। ই-মেল: bharatmachinetools1 @rediffmail.com
ব্যবসা করার পদ্ধতি
উৎপাদিত ইউজ অ্যান্ড থ্রো পেন স্টেশনারি দোকান, অফিস-আদালত, স্কুল কলেজে সরাসরি জোগান দেওয়ার সময় বিক্রিত সামগ্রীর তালিকায় বিভি আকারের খাম, বিভিন্ন ধরনের পিন, খাতা, পেনসিল, ইরেজার ইত্যাদিও জুত নিন। এর জন্য পেন ছাড়া বাকি জিনিসগুলির ডিলারশিপ নিয়ে নিতে পারে পাইকারি ক্রেতা সাধারণত এক জায়গা থেকেই এই সব সামগ্রী সংগ্রহ করতে চান।
পেন, পেনসিল, ইরেজার, খাতা ইত্যাদির চাহিদা সারা বছর থাকে। সেজন অন্যান্য ব্যবসার তুলনায় স্টেশনারি ব্যবসা অনেক বেশি লাভজনক এন দীর্ঘস্থায়ী। জিনিসের মান ভালো রাখার দিকে সতর্ক দৃষ্টি রাখলে উপার্জন ভালে হবে।

0 Comments