কেন্দ্রীয় সরকারে ৭ হাজারের বেশি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার
কেন্দ্রীয় সরকারে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় ৭ হাজারের বেশি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে জুন। মাসের শেষ নাগাদ। উচ্চশিক্ষিতরাও - আবেদনের যোগ্য। হাবিলদার পদের ক্ষেত্রে নির্দিষ্ট দৈহিক মাপজোক থাকতে হয়। একই সঙ্গে দুই পদের জন্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। এ বছর যাঁরা মাধ্যমিক পাশ করবেন তাঁরা দ্রুততার সঙ্গে প্রস্তুতি নিয়ে প্রার্থী বাছাইয়ের পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা নেয় স্টাফ সিলেকশন কমিশন।
কমিশনের তরফে এখনও * শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হয়নি। তবে, গত কয়েক বছরে এই দুই পদে নিয়োগের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, ২০২৬-এর পরীক্ষার মাধ্যমে অন্তত ৭,০০০ শূন্যপদ পূরণ করা হবে। শূন্যপদের সংখ্যাবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ২০২৫-এ শূন্যপদের সংখ্যা ছিল -
৭,৯৪৮টি, ২০২৪-এ ১১,৫১৮টি। এর মধ্যে মাল্টিটাস্কিং স্টাফের শূন্যপদই ছিল বেশি।
সম্প্রতি 'কর্মক্ষেত্র'য় 'মাধ্যমিকের পরে কেন্দ্রীয় সরকারে চাকরি' শীর্ষক সংবাদে এই নিয়োগ-সংক্রান্ত কিছু তথ্য জানানো হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের তথ্য - অনুসারে, ৩০ জুন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।উল্লেখ্য, মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হয়ে থাকে পিওন, দপ্তরি (অফিসে ফাইল সংরক্ষণের কাজ), জুনিয়র জেস্টেনার অপারেটর
নিয়োগের বিজ্ঞপ্তি ৩০ জুন
(জেরক্স মেশিন, কম্পিউটার প্রিন্টার ইত্যাদির ব্যবহারে দক্ষ), চৌকিদার, সাফাইওয়ালা (সংশ্লিষ্ট অফিসের পরিচ্ছন্নতা বজায়, রাখার কাজ), মালি প্রভৃতি পদে। কাজ জানা থাকলে মাল্টিটাস্কিং স্টাফ পদে চাকরি পেতে সুবিধা হয়।
হাবিলদার পদে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় সফল হলে থাকবে দৈহিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা। ১৫ মিনিটে ১ কিলোমিটার পথ হাঁটতে হয়। মহিলারাও হাবিলদার পদে আবেদনের যোগ্য। মহিলাদের ২০ মিনিটে ১ কিলোমিটার হাঁটতে হবে। সফল হওয়ার জন্য আগাম অনুশীলনের দরকার রয়েছে।
সুতরাং, উভয় পদের ক্ষেত্রেই চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য আগামা প্রস্তুতির দরকার রয়েছে। কম্পিউটারের ব্যবহার জানা থাকলেও চাকরি পেতে সুবিধা হবে।
নির্দিষ্ট তারিখে বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ ও হাবিলদার পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তফসিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা কেন্দ্রীয় সরকারের নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
হাবিলদার পদের জন্য প্রয়োজনীয় দৈহিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭.৫ সেমি। বুকের ছাতির মাপ ৫ সেমি ফুলিয়ে হতে হবে অন্তত ৮১ সেমি। মহিলাদের ক্ষেত্রে প্রয়োজনীয় উচ্চতা ১৫২ সেমি। ওজন হতে হবে অন্তত ৪৮ কেজি। উপজাতিভুক্ত ও পাহাড়ের প্রার্থীরা দৈহিক মাপজোকে ছাড় পেয়ে থাকেন।
প্রার্থীদের সুবিধার জন্য এই নিয়োগের খবর আগাম জানানো হল।

0 Comments