সিকিম এনআইটি-তে অধ্যাপক

সিকিম এনআইটি-তে অধ্যাপক

সিকিম এনআইটি-তে অধ্যাপক


বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (গ্রেড-ওয়ান ও টু), অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে ৩০ জনকে নেবে সিকিমের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)। এটি কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে বিভিন্ন বিজ্ঞপ্তি নম্বর অনুসারে।

নিয়োগ করা হবে এই সব বিষয়ে: সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স

অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রি-ক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও ম্যাথমেটিক্স বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: বিজ্ঞপ্তি নম্বর NITS/Rect/Fac/2026/01: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ১৫টি (সাধারণ ৮, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ওবিসি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ১)।

বিজ্ঞপ্তি নম্বর NITS/Rect/Fac/2026/02: অ্যাসোসিয়েট প্রফেসর: ১০টি

(সাধারণ ৪, তফসিলি জাতি ২. তফসিলি উপজাতি ১, ওবিসি ২. আর্থিক ভাবে অনগ্রসর ১)।

বিজ্ঞপ্তি নম্বর NITS/Rect/Fac/2026/03: প্রফেসর: ৫টি (সাধারণ ৪, ওবিসি ১)।

দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে: www.nitsikkim.ac.in পূরণ করবেন যথাযথ ভাবে।

অনলাইনে ফি বাবদ জমা দিতে হবে ১,৫০০ টাকা (মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৭৫০ টাকা)।

দরখাস্ত ভরা খামের উপর লিখবেন 'APPLICATION FOR THE POST

OF IN THE DEPARTMENT OF যথাযথ ভাবে পূরণ করবেন। শূন্যস্থান

পূরণ করা ক্যান্ডিডেট সামারি ও প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল-সহ দরখাস্ত ২২ মে-র মধ্যে রেজিস্টার্ড বা স্পিড পোস্টে পৌঁছতে হবে এই ঠিকানায়: The Director, National Institute of Technology Sikkim, Ravangla, District - Namchi, Sikkim. PIN-737139 (India).

শিক্ষাগত যোগ্যতা-সহ বিশদ তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

Post a Comment

0 Comments