২৪ এপ্রিল: 'অপারেশন উইংস অব ডন' নামে নেওয়া নীতির অঙ্গ
হিসেবে ভারতে থাকা 'বেনে মেনাশে' সম্প্রদায়ের বাসিন্দাদের ইজরায়েলে ফিরিয়ে নিয়ে যাওয়া শুরু করল বেঞ্জামিন নেতানিয়াহর সরকার। তারই প্রথম ধাপে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নামলেন উত্তর-পূর্ব ভারত থেকে যাওয়া 'বেনে মেনাশে' সম্প্রদায়ের আড়াইশোর বেশি সদস্য। এই সম্প্রদায়ের মৌখিক ইতিহাস অনুযায়ী তাঁদের পূর্বপুরুষেরা আনুমানিক ২৭০০ বছর আগে পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চিন পেরিয়ে উত্তর-পূর্ব ভারতে আসেন। প্রাচীন প্রথা ও ইহুদি ঐতিহ্যের সঙ্গে মিল যাচাই করার পর ২০০৫ সালে ইজরায়েল সরকার আনুষ্ঠানিক ভাবে এই সম্প্রদায়কে স্বীকৃতি দেয়। বেনে মেনাশে কাউন্সিলের তথ্য অনুযায়ী সরকারি উদ্যোগের আগেই ভারত থেকে এই সম্প্রদায়ের ৫,০০০ জন সদস্য ইজরায়েলে চলে গিয়েছেন। বর্তমানে ৬,০০০ সদস্য যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

0 Comments