কেন্দ্রীয় সরকারে অনুবাদক পদে ৮৪ জন
জুনিয়র ও সিনিয়র ট্রান্সলেটর, ট্রান্সলেশন অফিসার ও হিন্দি ট্রান্সলেটর পদে ৮৪ জনকে নেবে কেন্দ্রীয় সরকার। গ্রুপ 'বি' পদে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর, সচিবালয়, প্রতিষ্ঠানে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষার নাম 'কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর্স এক্সামিনেশন, ২০২৬'। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক স্তরে অন্যতম বা ঐচ্ছিক বিষয় হিসেবে হিন্দি পড়ে থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে স্নাতক স্তরের পরীক্ষা দিয়ে থাকতে হবে। অথবা, হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক স্তরে অন্যতম বা ঐচ্ছিক বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে স্নাতক স্তরের পরীক্ষা দিয়ে থাকতে হবে। অথবা, হিন্দি ও ইংরেজি ছাড়া অন্য যে-কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সেক্ষেত্রে প্রার্থীকে স্নাতকোত্তর স্তরে হিন্দি বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকতে হবে। যদি স্নাতকোত্তর স্তরে পড়াশোনার মাধ্যম হয় হিন্দি, সেক্ষেত্রে স্নাতক স্তরে অন্যতম বা ঐচ্ছিক বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে বা ইংরেজি মাধ্যমে স্নাতক স্তরের পরীক্ষা দিয়ে থাকতে হবে। যদি স্নাতকোত্তর স্তরে পড়াশোনার মাধ্যম হয় ইংরেজি, সেক্ষেত্রে স্নাতক স্তরে অন্যতম বা ঐচ্ছিক বিষয় হিসেবে হিন্দি পড়ে থাকতে। হবে বা হিন্দি মাধ্যমে স্নাতক স্তরের পরীক্ষা দিয়ে থাকতে হবে। সব ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি, হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে। অথবা, কোনও স্বীকৃত সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে জুনিয়র পদের ক্ষেত্রে ২ বছর এবং সিনিয়র পদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১-৮-২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ওবিসি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম: জুনিয়র পদের ক্ষেত্রে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা। সিনিয়র পদের ক্ষেত্রে ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা।
দৈহিক মাপজোক: উচ্চতা: ১৫৭ সেমি (দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থী ও গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেমি)। বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৫ ও ৮০ সেমি। ওজন: ৫০ কেজি (দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থী ও গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.৫ কেজি)।
প্রার্থী বাছাই করা হবে দু'টি পেপারের পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে অগস্ট-সেপ্টেম্বর মাসে। প্রথম পেপারের পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক। অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে জেনারেল ইংলিশ ও জেনারেল হিন্দি বিষয়ে। মোট নম্বর ২০০। সময় ২ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। দ্বিতীয় পত্রে থাকবে ট্রান্সলেশন ও এসে রাইটিং। মোট নম্বর ২০০। সময় ২ ঘণ্টা। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল (বন্ধনীতে সেন্টার কোড): কলকাতা (৪৪১০), শিলিগুড়ি (৪৪১৫) ও কল্যাণী (৪৪১৯)।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://ssc.gov.in প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১৪ মে।
অনলাইন দরখাস্ত করার আগে 'ওয়ান টাইম রেজিস্ট্রেশন' করতে হবে। রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি লিখে রাখবেন। মনে রাখবেন, অনলাইন দরখাস্ত করার সময় প্রার্থীর সই (জেপেগ ফর্ম্যাটে ১০-২০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। এর পাশাপাশি অনলাইন আবেদন করার সময়ই সরাসরি ফটো তুলতে হবে।
ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইন পদ্ধতিতে ডেবিট কার্ড (রুপে/ভিসা/মাস্টার কার্ড/মায়েস্ট্রো) বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ভিম ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মে। ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিটের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে হবে না।
অনলাইন দরখাস্ত সংশোধন করা যাবে ১৯ ও ২০ মে।
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

0 Comments