ন্যাশনাল ইনফর্মেটিক্সে সায়েন্টিস্ট
সায়েন্টিস্ট-ডি এবং সায়েন্টিস্ট-সি পদে ১৫৩ জনকে নেবে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার। এটি কেন্দ্রের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গে পরীক্ষাকেন্দ্র আছে। এই নিয়োগের
বিজ্ঞপ্তি নম্বর: NIC/SC-C&D/2026/3.
শূন্যপদের বিন্যাস: সায়েন্টিস্ট-ডি: ১২টি (সাধারণ ৭, তফসিলি জাতি ১,
ওবিসি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)। সায়েন্টিস্ট-সি: ১৪১টি (সাধারণ ৫৯, তফসিলি জাতি ২১, তফসিলি উপজাতি ১০, ওবিসি ৩৮, আর্থিক ভাবে অনগ্রসর ১৩)। এর মধ্যে ৬টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: নিম্নলিখিত বিষয়ে বি ই বা বি টেক বা এম ই বা এম
টেক অথবা ডোয়েক 'বি' লেভেল কোর্স পাশ অথবা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বা ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্সের অ্যাসোসিয়েট মেম্বারশিপ পরীক্ষায় পাশ অথবা এম এসসি বা এমসিএ বা এম ফিল। বিষয়গুলি হল- ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স,অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স টেলিকমিউনিকেশন, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, মেটিরিয়ালস সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার সিস্টেম, ইনফর্মেশন টেকনোলজি, ইনফর্মেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, ইনফর্মেটিক্স, কম্পিউটার ম্যানেজমেন্ট, সাইবার ল, বায়ো-ইনফর্মেটিক্স, রিমোট সেন্সিং, জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেমস, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, অপারেশনস রিসার্চ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স, ইনফর্মেশন সায়েন্স, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইলেক্ট্রনিক্স, ডিজাইন। সেই সঙ্গে সায়েন্টিস্ট-ডি পদের ক্ষেত্রে ৮ বছর এবং সায়েন্টিস্ট-সি পদের ক্ষেত্রে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এম ই, এম টেক এবং এম ফিল ডিগ্রিধারীরা অভিজ্ঞতায় ২ বছরের ছাড় পাবেন। সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা ইনফর্মেশন কমিউনিকেশন টেকনোলজিতে পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
বয়স: ২১-১১-২০২২ তারিখে সায়েন্টিস্ট-ডি পদের ক্ষেত্রে ৪০ বছর এবং সায়েন্টিস্ট-সি পদের ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে ছাড় পাবেন।
বেতনক্রম: সায়েন্টিস্ট-ডি পদের ক্ষেত্রে ৭৮,৮০০-২,০৯,২০০ টাকা, সায়েন্টিস্ট-সি পদের ক্ষেত্রে ৬৭,৭০০-২,০৮,৭০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে স্ক্রিনিং টেস্ট, শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র কলকাতা। স্ক্রিনিং টেস্টে অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে রিজনিং, বেসিক ম্যাথমেটিক্স, ইংলিশ, অ্যাপ্টিটিউড, অ্যাটিটিউড অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি বিষয়ে। নম্বর ১৫০। সময় ৩ ঘণ্টা।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://recruitment.nic.in/ প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই-সহ প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড (রুপে/ভিসা/মাস্টার কার্ড/মায়েস্ট্রো) বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমার পরে সিস্টেম জেনারেটেড ই-রিসিটের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন। পরে দরকার হবে।
মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না। যাঁরা এর আগে বিজ্ঞপ্তি নম্বর: NIELIT/NIC/2022/2 অনুসারে দরখাস্ত করেছিলেন তাঁদেরও ফি দিতে হবে না।
দরখাস্ত যথাযথ ভাবে সাবমিট করার পর কনফার্মেশন পেজের এক কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবেন।
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

0 Comments