ব্যাঙ্ক অব বরোদায় ২৭৩ শূন্যপদ

ব্যাঙ্ক অব বরোদায় ২৭৩

 

ব্যাঙ্ক অব বরোদায় ২৭৩ শূন্যপদ

ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার পদে ২৭৩ জনকে নেবে ব্যাঙ্ক অব বরোদা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে প্রাথমিক ভাবে ৫ বছরের চুক্তিতে। কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি পেতে পারে। ম্যানেজার পদের ক্ষেত্রে প্রথমে ১ বছরের প্রবেশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: BOB/HRM/REC/ADVT/2026/06 (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে), BOB/HRM/REC/ADVT/2026/07 (ম্যানেজার পদের ক্ষেত্রে)।

শূন্যপদের বিবরণ: ডেপুটি ম্যানেজার (এমএসএমই রিলেশনশিপ):

৬২টি (সাধারণ ৮. তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৯, ওবিসি ২৪, আর্থিক ভাবে অনগ্রসর ১০)। এর মধ্যে ৪টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এমএসএমই সেলস): ১৭৭টি (সাধারণ ৬১, তফসিলি জাতি ২০, তফসিলি উপজাতি ২০, ওবিসি ৪৭, আর্থিক ভাবে অনগ্রসর ২৯)। এর মধ্যে ১২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় স্নাতক। মার্কেটিং বা ফিনালে এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট করা থাকলে অগ্রাধিকার। সেই সঙ্গে ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এমএসএমই লোন প্রোডাক্ট বিক্রির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স: ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) (এমএমজিএস-টু): ৩৪টি (সাধারণ ৬, তফসিলি জাতি ৯, তফসিলি উপজাতি ৪, ওবিসি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ৭)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা: যে-কোনও শাখায় স্নাতক। সিএ বা সিএফএ বা সিএমএ অথবা ফিনান্সে এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট করা থাকলে অগ্রাধিকার। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সিএ বা সিএমএ যোগ্যতাসম্পন্নদের ২ বছরের অভিজ্ঞতা থাকলেই চলবে। এমএসএমই ক্রেডিট প্রসেসিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স: ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

১-২-২০২৬ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলিরা ৫, ওবিসি-রা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম: ম্যানেজার পদের ক্ষেত্রে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে বেতন নির্ধারিত হবে আলোচনাসাপেক্ষে।

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট ও পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে। ম্যানেজার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এই সব বিষয়ে (বন্ধনীতে নম্বর): রিজনিং (২৫), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (২৫) এবং সংশ্লিষ্ট বিষয় (১৫০)। সময় আড়াই ঘণ্টা। নেগেটিভ মার্কিং নেই। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.bankofbaroda.bank.in প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই এবং পিডিএফ ফর্ম্যাটে জীবনপঞ্জি, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮৫০ টাকা (মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ১৭৫ টাকা)। ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমার পরে সিস্টেম জেনারেটেড ই-রিসিপ্টের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন। পরে দরকার হবে।

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।


Post a Comment

0 Comments