ইন্ডিয়ান ব্যাঙ্কে ২৪০ স্পেশ্যালিস্ট অফিসার ম্যানেজার পদে ২৪০ জন

ইন্ডিয়ান ব্যাঙ্কে ২৪০ স্পেশ্যালিস্ট অফিসার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ২৪০ স্পেশ্যালিস্ট অফিসার ম্যানেজার পদে ২৪০ জন


ম্যানেজার পদে ২৪০ জনকে নেকে ইন্ডিয়ান ব্যাঙ্ক। নিয়োগ করা হবে স্কেল-টু ক্যাটেগরিতে। প্রবেশন ১৯ বছরের।

শূন্যপদের বিন্যাস: ম্যানেজার

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: ৫টিন (সাধারণ ৩, তফসিলি জাতি ১. ওবিসি ১)। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার

অ্যাপ্লিকেশনস বা ইনফর্মেশন টেকনোলজি বা ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি ই বা বি টেক বা স্নাতকোত্তর ডিগ্রি। অথবা স্নাতক, সঙ্গে ডোয়েক (বর্তমানে এনআইইএলআইটি) 'বি' লেভেল কোর্স পাশ। পাশাপাশি ওর‍্যাকল সার্টিফায়েড অ্যাসোসিয়েট। সংশ্লিষ্ট কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওর‍্যাকল সার্টিফায়েড প্রফেশনাল কোর্স পাশ প্রার্থীদের অগ্রাধিকার। বয়স: ২৩ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট: ১০টি (সাধারণ ৬, তফসিলি জাতি ১, ওবিসি ২,

আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ চলাফেরায় অসুবিধা আছে এমন প্রার্থীর জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার মেম্বারশিপ থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আইসিএমএ বা সিএফএ পাশ বা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে সার্টিফিকেট কোর্স করে থাকলে অগ্রাধিকার। বয়স: ২৩ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

ক্রেডিট: ৮০টি (সাধারণ ২৯, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৭, ওবিসি ২৩, আর্থিক ভাবে অনগ্রসর ৯)। এর মধ্যে ১টি করে শূন্যপদ শ্রবণ ও দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী এবং চলাফেরায় অসুবিধা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সঙ্গে ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ এমবিএ বা এমএমএস। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

ফিনান্স: ৮০টি (সাধারণ ২৯, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৭, ওবিসি ২৩, আর্থিক ভাবে অনগ্রসর ৯)। এর মধ্যে ১টি করে শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী, বৌদ্ধিক প্রতিবন্ধী এবং চলাফেরায় অসুবিধা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সঙ্গে ফিনান্সে স্পেশ্যালাইজেশন-সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

ফিনান্সিয়াল অ্যানালিস্ট: ৪০টি (সাধারণ ১৬, তফসিলি জাতি ৬,

তফসিলি উপজাতি ৩, ওবিসি ১০, আর্থিক ভাবে অনগ্রসর ৫)। এর মধ্যে ১টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী প্রার্থীর জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া বা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের মেম্বারশিপ থাকতে হবে। অথবা সিএফএ পাশ। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

ওয়েল্থ ম্যানেজমেন্ট: ৫টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, ওবিসি ১)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সঙ্গে মার্কেটিং বা ওয়েল্থ ম্যানেজমেন্টে স্পেশ্যালাইজেশন সহ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট বা পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট বা পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট পাশ। এর পাশাপাশি এনআইএসএম থেকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন এবং আইআরডিএআই থেকে লাইফ অ্যান্ড নন-লাইফ ইনশিওরেন্সে সার্টিফিকেট কোর্স পাশ। সংশ্লিষ্ট কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।

১০টি (সাধারণ ৪, তফাসাল জাতি ১, উপজাতি ১, ওবিসি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ বৌদ্ধিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সঙ্গে পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা হিউম্যান রিসোর্স বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক বা লেবার ল-এ পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৫ থেকে ৩১ বছরের মধ্যে হতে হবে।

মার্কেটিং: ১০টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ওবিসি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী প্রার্থীর জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সঙ্গে মার্কেটিংয়ে স্পেশ্যালাইজেশন সহ এমবিএ বা ম্যানেজমেন্টে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট বা বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা মাস্টার অব ম্যানেজমেন্ট স্টাডিজ কোর্স পাশ। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

১-৪-২০২৬ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে।

তফসিলিরা ৫, ওবিসিরা ৩ ও দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড়

পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন।

বেতনক্রম ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।

ইন্ডিয়ান ব্যাঙ্কে ২৪০ স্পেশ্যালিস্ট অফিসার ম্যানেজার পদে ২৪০ জন


প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। এ রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলি হল কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, কল্যাণী ও বর্ধমান।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://indianbank.bank.in প্রার্থীর চালু ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ এপ্রিল।

দরখাস্তের সময় স্ক্যান করে আপলোড করতে হবে- প্রার্থীর রঙিন ফটো, সই, বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ ও নির্দিষ্ট বয়ানে লেখা ডিক্লারেশন। দরখাস্ত যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করুন।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৭৫ টাকা)। পেমেন্ট গেটওয়ে চার্জ অতিরিক্ত। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর রিসিট সহ পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে। দেবেন। পরে প্রয়োজন হবে।

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

Post a Comment

0 Comments