মোদী-মিয়াং দ্বিপাক্ষিক বৈঠক, বাণিজ্য বাড়াতে উদ্যোগ

 ২০ এপ্রিল: ভূঅর্থনীতির বেসামাল পরিস্থিতির মধ্যে মার্কিন ঘনিষ্ঠ দক্ষিণ

মোদী-মিয়াং দ্বিপাক্ষিক বৈঠক, বাণিজ্য বাড়াতে উদ্যোগ


কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তিকে আরও উন্নত করতে পদক্ষেপ করল ভারত। এদিন নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং-এর দ্বিপাক্ষিক বৈঠকের পর ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃত্রিম মেধা-সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি সই হল। একইসঙ্গে ভারত ও দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারির ক্ষেত্রে যৌথ ভাষ্য এবং জাহাজ শিল্প ও নৌবিভাগের পরিকাঠামো ও প্রকরণের ক্ষেত্রে একটি সামগ্রিক কাঠামো তৈরির ক্ষেত্রেও একমত হয়েছে। এই মুহূর্তে ভারত, দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২৭ বিলিয়ন ডলার। স্থির হয়েছে ২০৩০ সালের মধ্যে এই বাণিজ্যের লক্ষ্যমাত্রা করা হবে ৫০ বিলিয়ন ডলার। এই মুহূর্তে দ্বিপাক্ষিক বাণিজ্যে অনেকটাই পিছিয়ে (৫.৮ বিলিয়ন ডলার) ভারত। বাণিজ্যে ভারসাম্য আনার ব্যাপারেও ভারত উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।

Post a Comment

0 Comments