আর্মিতে ১৯০ নিয়োগ

আর্মিতে ১৯০ নিয়োগ


আর্মিতে ১৯০ সুইচ বোর্ড অপারেটর

সিভিলিয়ান সুইচ বোর্ড অপারেটর (গ্রেড-টু) পদে ১৯০ জনকে নেকে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ কর হবে গ্রুপ 'সি' ক্যাটেগরিতে। ২ বছরের প্রবেশন।

ক্যাটেগরি অনুসারে শূন্যপদের বিবরণ: সাধারণ ৯৪, তফসিলি জাতি ২২, তফসিলি উপজাতি ১২, ওবিসি ৪৩, আর্থিক ভাবে অনগ্রসর ১৯।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, সঙ্গে

প্রাইভেট বোর্ড এক্সচেঞ্জ (পিবিএক্স)-

এর কাজ জানতে হবে ও অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। সাবলীল ভাবে হিন্দি ও ইংরেজি বলতে পারলে অগ্রাধিকার।

বয়স: ৩১-৫-২০২৬ তারিখে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বেতন: ২১,৭০০ টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল অ্যাওয়্যারনেস, জেনারেল ইংলিশ এবং লজিক অ্যান্ড রিজনিং বিষয়ে।

দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে: https://indianariny.nic.in ফর্মটি অনলাইনে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারে যথাযথ ভাবে পূরণ করবেন ও ফাইলটি পিডিএফ ফর্ম্যাটে সেভ করে রাখবেন। এটি ই-মেলে পাঠাতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা দরখাস্ত ৩১ মে-র মধ্যে ই-মেল করতে


পূরণ করা দরখাস্তের সঙ্গে স্ক্যান করে দেবেন

  1. প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের ফটো (তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না)।
  2. প্রার্থীর জন্ম শংসাপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার যাবতীয় নথিপত্র।
  4. রেসিডেনশিয়াল সার্টিফিকেট।
  5. ডোমিসাইল সার্টিফিকেট।
  6. আধার কার্ড ও প্যান কার্ড (থাকলে)।
  7. প্রাক্তন সমরকর্মী ও আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য সার্টিফিকেট।
  8. সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য সার্টিফিকেট।

হবে এই আইডিতে: sunshine.rise@nic.in

দরখাস্তের পদ্ধতি-সহ অন্যান্য তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

Post a Comment

0 Comments