গোরখপুর অধ্যাপক মেডিক্যাল শূন্যপদ

গোরখপুর এইমসে অধ্যাপক :-

মেডিক্যাল


বিভিন্ন বিভাগে ৮৩ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর এবং প্রফেসর নেবে উত্তরপ্রদেশের গোরখপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা।

নিয়োগ করা হবে এই সব বিভাগে: অ্যানিস্থেশিয়া, বায়োকেমিস্ট্রি, কার্ডিয়োলজি, কার্ডিয়োথোরাসিক সার্জারি, ডার্মাটোলজি, ইএনটি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, গ্যাস্ট্রোয়েন্টেরোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল অঙ্কোলজি, মাইক্রোবায়োলজি, নেওন্যাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিজিয়োলজি, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, রেডিয়োলজি, রেডিয়োথেরাপি, সার্জিক্যাল গ্যাস্ট্রোয়েন্টেরোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন, ইউরোলজি।

শূন্যপদের বিন্যাস: প্রফেসর: ১৮টি। অ্যাডিশনাল প্রফেসর: ১২টি।

অ্যাসোসিয়েট প্রফেসর: ২৮টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ২৫টি।

অনলাইন দরখাস্তের শেষ তারিখ এখনও জানানো হয়নি। খুঁটিনাটি তথ্যের জন্য আগ্রহীরা দেখুন এই ওয়েবসাইট: www.aiimsgorakhpur.edu.in

Post a Comment

0 Comments