নাগপুর বিভিন্ন বিভাগে অধ্যাপক শূন্যপদ

 নাগপুর এইমসে অধ্যাপক

নাগপুর বিভিন্ন বিভাগে অধ্যাপক শূন্যপদ


বিভিন্ন বিভাগে ৮০ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর নেবে নাগপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: AIIMS/

NGP/Admin I/Faculty/2026/01. নিয়োগ করা হবে এই সব বিভাগে: অ্যানিস্থেশিওলজি, বায়োকেমিস্ট্রি,

বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিয়োলজি, কার্ডিয়োথোরাসিক সার্জারি, এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম, ইএনটি, গ্যাস্ট্রোয়েন্টেরোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল অঙ্কোলজি, মেডিক্যাল হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, নেওন্যাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, অপথ্যালমোলজি, পেডিয়াট্রিক সার্জারি, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, রেডিয়োডায়াগনসিস, রেডিয়োথেরাপি, রিউম্যাটোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোয়েন্টেরোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, ইউরোলজি।

শূন্যপদের বিন্যাস: প্রফেসর: ১০টি। অ্যাডিশনাল প্রফেসর: ১০টি। অ্যাসোসিয়েট প্রফেসর: ১৮টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৪২টি। মোট শূন্যপদের মধ্যে ১৫টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

বয়স: ৮-৬-২০২৬ তারিখে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ৫০ বছর এবং প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে ৫৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে ১,০১,৫০০-১,৬৭,৪০০ টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ১,৩৮,৩০০-২,০৯,২০০ টাকা, অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে ১,৪৮,২০০-২,১১,৪০০ টাকা এবং প্রফেসর পদের ক্ষেত্রে ১,৬৮,৯০০-২,২০,৪০০ টাকা।

গুগল ফর্ম পূরণ করে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://aiimsnagpur.edu.in অনলাইন দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুন। পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে।

পূরণ করা দরখাস্ত প্রয়োজনীয় নথিপত্র-সহ ১৫ জুনের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পৌঁছতে হবে এই ঠিকানায়: The Executive Director, AIIMS Nagpur, Administrative Block, Plot no. 2, Sector-20. Mihan, Nagpur-441124, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

Post a Comment

0 Comments