কোল ইন্ডিয়ায় ৬৬০ ম্যানেজমেন্ট ট্রেনি

কোল ইন্ডিয়ায় ৬৬০ ম্যানেজমেন্ট ট্রেনি


কোল ইন্ডিয়ায় ৬৬০ ম্যানেজমেন্ট ট্রেনি

বিভিন্ন বিভাগে ৬৬০ জন ম্যানেজমেন্ট ট্রেনি নেবে কোল ইন্ডিয়া। এটি কেন্দ্রীয় সরকারের কয়লা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রথমে ১ বছরের ট্রেনিং। সফল ভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে অফিসার পদে। এই নিয়োগের

বিজ্ঞপ্তি নম্বর: 03/2026

বিভাগ অনুসারে শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড ১১: সিভিল: ১৭৮টি

(সাধারণ ৭২, তফসিলি জাতি ২৬, তফসিলি উপজাতি ১৫, ওবিসি ৪৮, আর্থিক ভাবে অনগ্রসর ১৭)। শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৬০ শতাংশ

নম্বর-সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।

পোস্ট কোড ১২: ইলেক্ট্রিক্যাল: ২২১টি (সাধারণ ৯১, তফসিলি জাতি ৩৩, তফসিলি উপজাতি ১৬, ওবিসি ৫৯, আর্থিক ভাবে অনগ্রসর ২২)। শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।

শতাংশ) নম্বর-সহ মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। সেই সঙ্গে ২০২৫-এর গেট পরীক্ষায় 'এমএন' পত্রে পাশ করে থাকতে হবে।

বয়স: ৩০-৪-২০২৬ তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ওবিসিরা ৩ বছর, প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বছসে ছাড় পাবেন।

বেতন: ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট মাসিক ৬০,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে বেতনক্রম ৬০,০০০-১,৮০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।

প্রাথমিক ভাবে প্রার্থীদের বাছাই করা হবে গেট পরীক্ষার সংশ্লিষ্ট পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.coalindia.in প্রার্থীর চালু ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে ৭ জুন পর্যন্ত। মনে রাখবেন, অনলাইন দরখাস্তের সময় জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই এবং পিডিএফ ফর্ম্যাটে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ৩ সপ্তাহের বেশি পুরনো ফটো চলবে না।

ফি বাবদ অনলাইন দিতে হবে ১,১৮০ টাকা (জিএসটি-সহ)। তফসিলি প্রার্থীদের ফি দিতে হবে না।

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।

Post a Comment

0 Comments